News Flash

  • Home
  • Uncategorized
  • জল জীবনে ত্রিপুরা পেল ১৪২ কোটি টাকা
Image

জল জীবনে ত্রিপুরা পেল ১৪২ কোটি টাকা

আগরতলা, ১৪ মে (হি. স.) : জল জীবন মিশন-এ ত্রিপুরা আরও বরাদ্দ পেয়েছে। যার পরিমাণ গত বছরের তুলনায় চার গুণ বেশি বলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাবি করেছেন।


তিনি বলেন, ২০২১-২২ সালে ত্রিপুরা-র জন্য জল জীবন মিশনে ভারত সরকারের জলশক্তি মন্ত্রক ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছে এবং এর প্রথম কিস্তির ১৪২ কোটি টাকা ১৩ মে পাঠিয়ে দিয়েছে। তাঁর দাবি, গতবারের তুলনায় এই অর্থরাশি প্রায় চার গুণ বেশি।


তাঁর আরও দাবি, পানীয় জল দপ্তর ২০২১-২২ সালে এই অর্থরাশি দিয়ে ৩ লক্ষ গ্রামীণ পরিবারে পানীয় জলের সংযোগ প্রদান করবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর।


প্রসঙ্গত, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় পৌছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। কেন্দ্রীয় অর্থানুকূল্যে ত্রিপুরায় ওই কাজ দ্রুত গতিতে চলছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top