News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় সম্পূর্ণ টিকা নিলে, মাস্ক পরার প্রয়োজন নেই : জো বাইডেন
Image

আমেরিকায় সম্পূর্ণ টিকা নিলে, মাস্ক পরার প্রয়োজন নেই : জো বাইডেন

আমেরিকায় সম্পূর্ণ টিকা নিলে, মাস্ক পরার প্রয়োজন নেই : জো বাইডেন
ওয়াশিংটন, ১৪ মে (হি.স.): মাস্ক পরা আর বাধ্যতামূলক রইল না আমেরিকায়, তবে এ জন্য সম্পূর্ণ টিকা অবশ্যই নিতে হবে। সম্পূর্ণ টিকা নিলেই বাড়ির ভিতরে অথবা বাইরে মাস্ক আর পরতে হবে না। মার্কিন মুলুকের নাগরিকদের প্রতি এই বার্তায় দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাতে প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, “আপনি যদি সম্পূর্ণ টিকা নিয়ে থাকেন, তাহলে মাস্ক পরার প্রয়োজন নেই আপনার…বিপুল সংখ্যক আমেরিকানকে দ্রুততার সঙ্গে টিকাকরণের জন্যই এই সাফল্য অর্জন করতে পেরেছি আমরা।”
জো বাইডেন এই মন্তব্য করার প্রাক্কালে ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছিল, “আমেরিকায়, সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিরা মাস্ক না পরেই কাজ শুরু করতে পারেন।” সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর কথা উল্লেখ করেই বাইডেন টুইট করেছেন, “কোভিড ১৯-এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আমেরিকার জন্য একটি ভাল দিন। সিডিসি জানিয়ে দিয়েছে যে টিকা সম্পূর্ণ করা ব্যক্তিদের ক্ষেত্রে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top