News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণার খবর অস্বীকার করল বোর্ড
Image

সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণার খবর অস্বীকার করল বোর্ড

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.) : কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল ঘোষণা হয়েছে, এমন খবরের ভিত্তিহীন বলে বিবৃতি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই)। শুক্রবার বোর্ডের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বোর্ড এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার সম্পর্কিত সংবাদমাধ্যমের প্রকাশিত খবরের উত্তরে এদিন জানানো হয়েছে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হওয়ার এমন কোনও সিদ্ধান্ত বোর্ড এখনও নেয়নি।  এগুলো সব সংবাদমাধ্যমের অনুমান। বোর্ড আরও জানিয়েছে, এ ব্যাপারে যদি কোন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বোর্ডের পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার দাবি ওঠে। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা বাতিল রাখার সম্ভাবনার খবর ছড়িয়ে যায়। তবে গত ১৪ এপ্রিল বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, করোনা পরিস্থিতিতে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার কথা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top