News Flash

  • Home
  • Uncategorized
  • অক্সিজেনের কালোবাজারির অভিযোগে অ্যাম্বুলেন্স চালককে আটক পুলিশের
Image

অক্সিজেনের কালোবাজারির অভিযোগে অ্যাম্বুলেন্স চালককে আটক পুলিশের

কলকাতা,১৪ মে ( হি স): রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। কিন্তু বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে উঠছে অক্সিজেনের অভাবের অভিযোগ। সেই সুযোগে অক্সিজেন নিয়ে চলছে কালোবাজারি। শুক্রবার যাদবপুর থানা তরফে অক্সিজেনের কালোবাজারির রূখল পুলিশ।

মাঝেমধ্যেই শহরের একাধিক হাসপাতালের বিরুদ্ধে উঠছে চিকিৎসায় গাফিলতি থেকে বেড না থাকার অভিযোগ। অন্যদিকে এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী ভর্তি করানোও সম্ভব হচ্ছে না।তবে এরই মাঝে অভিযোগ কেপিসি হাসপাতালের বাইরে অবৈধভাবে অক্সিজেন ফ্লো মিটার কিনতে রোগীদের প্ররোচিত করছিল দুই অ্যাম্বুলেন্স চালক। এই ঘটনা জানতে পেরে তৎক্ষনাৎ তদন্ত শুরু করে যাদবপুর থানার পুলিশ। শুক্রবার ওই দুই অ্যাম্বুলেন্স চালককে আটক করে যাদবপুর থানার পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top