নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): মূল্যবৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড গড়েই চলেছে জ্বালানি তেল। শুক্রবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, এদিন লিটারে ২৫-২৯ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম এবং ৩২-৩৬ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম । শুক্রবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ১০০.৩৮ টাকা ছুঁয়েছে, ডিজেলের বর্ধিত মূল্য ৯১.৩১ টাকা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে পেট্রোলের বর্ধিত দাম ১০৩.২৭ টাকা এবং ডিজেলের দাম ৯৫.৭০ টাকা।
মুম্বইয়ের ১০০ টাকা ছুঁইছুঁই পেট্রোলের দাম, দাম বাড়ার পর শুক্রবার মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৮.৬৫ টাকা এবং ডিজেলের দাম ৯০.১১ টাকা। দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯২.৩৪ টাকা এবং ডিজেলের দাম ৮২.৯৫ টাকা। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯২.৪৪ টাকা এবং ডিজেলের দাম ৮৫.৭৯ টাকা| চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৪.০৯ টাকা প্রতি লিটার এবং ৮৭.৮১ টাকা প্রতি লিটার।

পেট্রোল-ডিজেল আরও মহার্ঘ্য, রেকর্ড ছুঁয়েছে দুই জ্বালানির দাম
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















