News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে খালে গাড়ি পড়ে গিয়ে মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন
Image

উত্তর প্রদেশে খালে গাড়ি পড়ে গিয়ে মৃত ৪, প্রাণে বাঁচলেন দু’জন

লখিমপুর খেরি (উত্তর প্রদেশ), ১৪ মে (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ বছরের শিশু-সহ ৪ জনের। খালে পড়ে যাওয়ার পর ডুবে যায় গাড়িটি, তাতেই ৪ জনের মৃত্যু হয়। তবে, প্রাণে বেঁচে গিয়েছেন দু’জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে লখিমপুর খেরি টাউন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, ফুলবিহার এলাকার সারদা ব্যারেজে। মৃতদের নাম-অজয় (২৫), তাঁর ছেলে প্রিয়াংশু (৩ বছর) এবং তাঁদের আত্মীয় দীপক (২৫) ও ললিত বর্মা (৩০)। তাঁদের বাড়ি রামুয়াপুর শিকাতিহায়। জেলার ধাউরহরা এলাকায় তিলক অনুষ্ঠান শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন।
শুক্রবার সকালে পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ফুলবিহার এলাকার সারদা ব্যারেজে রেলিং ভেঙে খালে পড়ে যায় একটি গাড়ি। খালে পড়ে যাওয়ার পর ডুবে যায় গাড়িটি, তাতেই ৪ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির চালক সুমিত যাদব ডুবে গিয়েছেন। প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন সঞ্জয় ও তরুণ নাম দু’জন যুবক। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর খেরি পুলিশ সুপার বিজয় ধুল জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top