News Flash

  • Home
  • Uncategorized
  • টিকা ও অক্সিজেনের সঙ্গে প্রধানমন্ত্রীও উধাও হয়ে গিয়েছেন : রাহুল গান্ধী
Image

টিকা ও অক্সিজেনের সঙ্গে প্রধানমন্ত্রীও উধাও হয়ে গিয়েছেন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): প্রতিদিনই কোনও না কোনও ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেই চলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নেটমাধ্যমে লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন রাহুল। করোনা-পরিস্থিতিতে টিকা, অক্সিজেন ও ওষুধের সঙ্কট প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রীকে রাহুলের আক্রমণ, “টিকা, অক্সিজেন ও ওষুধের সঙ্গে প্রধানমন্ত্রীও উধাও হয়ে গিয়েছেন।”
বৃহস্পতিবার সকালে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “ভ্যাকসিন, অক্সিজেন ও ওষুধের সঙ্গে প্রধানমন্ত্রীও উধাও হয়ে গিয়েছেন।” এরপরই খোঁচা দিয়ে রাহুল আরও লিখেছেন, “সেন্ট্রাল ভিস্তা, ওষুধে জিএসটি এবং যত্রতত্র প্রধানমন্ত্রীর ছবিই শুধু রয়েছে।” প্রসঙ্গত, করোনা-পরিস্থিতিতে দেশকে বাঁচাতে প্রতিনিয়ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমতাবস্থায় প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top