নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): করোনার এই কঠিন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ অত্যাবশ্যক মেডিক্যাল সামগ্রী পাঠিয়ে ভারতকে নানাভাবে সাহায্য করেই চলেছে। এবার ভারতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়ে সাহায্য করল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পাশাপাশি মেডিক্যাল সরঞ্জাম (ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডার) পাঠিয়ে ভারতকে সাহায্য করেছে জার্মানি, গ্রিস ও ফিনল্যাণ্ড।
বৃহস্পতিবার ভোররাতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় একটি বিমান। ওই বিমানে ২০০ অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে সাহায্য আসার কয়েকঘন্টা পরই জার্মানি, গ্রিস ও ফিনল্যাণ্ড থেকে মেডিক্যাল সরঞ্জাম নিয়ে দিল্লিতে এসেছে একটি বিমান। জার্মানি পাঠিয়েছে ১৭৬টি ভেন্টিলেটর, ফিনল্যাণ্ড পাঠিয়েছে ৩২৪টি অক্সিজেন সিলিন্ডার এবং গ্রিস পাঠিয়েছে ১০টি অক্সিজেন সিলিন্ডার।

অক্সিজেন কনসেনট্রেটর পাঠাল ইন্দোনেশিয়া, ভারতকে সাহায্য জার্মানিরও
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















