News Flash

  • Home
  • দিনের খবর
  • কোভিডে মৃতদের সন্তানদের আর্থিক সহায়তা, শিক্ষাও বিনামূল্যে : শিবরাজ
Image

কোভিডে মৃতদের সন্তানদের আর্থিক সহায়তা, শিক্ষাও বিনামূল্যে : শিবরাজ

ভোপাল, ১৩ মে (হি.স.): মারণ করোনাভাইরাস কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ, অকালেই বাবা-মা’কে হারিয়েছে প্রচুর সন্তান। কোভিড-পরিস্থিতিতে বাবা-মা ও অভিভাবকদের যে সমস্ত সন্তানরা হারিয়েছেন, তাঁদের আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিল শিবরাজ সিং চৌহান সরকার। পাশাপাশি কোভিডে মৃতদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থাও করবে মধ্যপ্রদেশ সরকার। সেই সমস্ত পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে রেশনও।
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “কোভিড মহামারিতে বাবা-মা ও অভিভাবকদের হারানো সন্তানদের মাসে ৫ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। সেই সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব আমরা এবং পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।” শিবরাজ সিং চৌহান আরও জানিয়েছেন, “যাঁরা কাজ করতে চাইছেন, সরকারের গ্যারান্টিতে সেই সমস্ত পরিবারকে ঋণ দেওয়া হবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top