News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় স্থান সংকুলান, ভারত সফররত নাগরিকদের আপাতত দেশে ফেরত নিতে চাইছে না বাংলাদেশ সরকার
Image

করোনায় স্থান সংকুলান, ভারত সফররত নাগরিকদের আপাতত দেশে ফেরত নিতে চাইছে না বাংলাদেশ সরকার

আগরতলা, ১১ মে (হি.স.)৷৷ করোনা-র ভয়াবহতায় আক্রান্ত এবং একান্তবাসে স্থান সংকুলানের কারণে ভারত সফররত বাংলাদেশের নাগরিকদের আপাতত দেশে ফেরত নিতে চাইছে না সে দেশের সরকার৷ তাই ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নির্দেশ মোতাবেক নাগরিকদের দেশে ফেরার ছাড়পত্র দিচ্ছে না৷ তাঁদের ভারতেই নিরাপদে থাকার অনুরোধ করা হচ্ছে৷
এ-বিষয়ে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, বাংলাদেশে ২৬ এপ্রিল থেকে লকডাউন শুরু হয়েছে৷ ২৭ এপ্রিল থেকে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভিসার মেয়াদ ১৪ দিন রয়েছে এমন নাগরিকদের অগ্রাধিকারের ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, আগরতলা সহকারী হাইকমিশন এখন পর্যন্ত প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরার ছাড়পত্র দিয়েছে৷ কিন্তু এই মুহূর্তে ছাড়পত্র না দেওয়ার নির্দেশ রয়েছে৷ তবুও পরিস্থিতি দেখে অনিবার্য মনে হলে তবেই ছাড়পত্র দেওয়া হচ্ছে৷


কলকাতায় অবস্থিত উপ-হাইকমিশন ইতিমধ্যে তাদের কার্যালয় সম্পূর্ণ বন্ধ রেখেছে৷ এ-বিষয়ে মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, বেনাপোল দিয়ে যত সংখ্যক যাত্রী বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষা করছেন তাঁদের একত্রে যশোর সহ বিভিন্ন জেলায় থাকতে দেওয়া সম্ভব হবে না৷ কারণ, ভারত থেকে দেশে ফেরার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিনের একান্তবাস বাধ্যতামূলক৷ ফলে, আপাতত বেনাপোল দিয়ে কাউকেই দেশে ফিরতে নেওয়া হচ্ছে না৷ তাঁর কথায়, বেনাপোল বন্ধ থাকায় স্বাভাবিকভাবে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে প্রচণ্ড চাপ পড়েছে৷ প্রচুর বাংলাদেশি নাগরিক ঈদ উপলক্ষ্যে দেশে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন৷


তিনি বলেন, ২৩ মে পর্যন্ত আপাতত লকডাউনের সময়সীমা বেড়েছে বাংলাদেশে৷ তবে সকলকে ১৬ মে পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করা হচ্ছে৷ তিনি বলেন, এ মুহূর্তে ভারত ফেরত প্রচুর বাংলাদেশি নাগরিক প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন৷ ফলে স্থান সংকুলান সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে৷ তবে, ঈদের পর ওই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top