News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্তের সংখ্যা প্রচুর, পশ্চিম জেলায় চালু বিশেষ কোভিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার
Image

আক্রান্তের সংখ্যা প্রচুর, পশ্চিম জেলায় চালু বিশেষ কোভিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার

আগরতলা, ১০ মে (হি.স.)৷৷ পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে বিশেষ অ্যান্টিজেন টেস্ট৷ আগরতলা পুর নিগমের যে সমস্ত এলাকায় কোভিড সংক্রমণের হার বেশি সেই সব এলাকাগুলিতে এই বিশেষ অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্যসচিব জানিয়েছেন, পুর নিগম এলাকার ফ্লাওয়ার্স ক্লাব, চিত্তরঞ্জন ক্লাব, লালবাহাদুর ক্লাব, জগহরিমুড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে বিশেষ কোভিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার করা হয়েছে৷


তিনি বলেন, আজ পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভেইলেন্স অফিসার ডা. সংগীতা চক্রবর্তী, এমপিএস মৃণালকান্তি আচার্য ও আইডিএসপি শুভ্রাংশু সাহা এই টেস্ট সেন্টারগুলি পরিদর্শন করেন৷ এই পাঁচটি জায়গা ছাড়াও আগরতলা পুর নিগম এলাকার ৫ নং ওয়ার্ড, ১২ নং ওয়ার্ড, ২১ নং ওয়ার্ড, ৪৫ এবং ৪৬ নং ওয়ার্ডেও বিশেষ কোভিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে৷ তার জন্য মাইকিং করে সকলকে এ-বিষয়ে অবগত করা হচ্ছে৷


প্রসঙ্গত, করোনা-র দ্বিতীয় ঢেউয়ে ত্রিপুরায় এখন পর্যন্ত সবচেয়ে আক্রান্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার মানুষ৷ গড়ে প্রতিদিন নতুন করে শতাধিক মানুষ করোনা আক্রান্তের খবর মিলছে৷ তাই পুর নিগম এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করেছে প্রশাসন৷ অবশ্য সমস্ত পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকায় একইভাবে কারফিউ জারি রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top