News Flash

  • Home
  • Uncategorized
  • ‘অন্য দেশের কোভিড বিধি ভেঙো না’, ভারতের শ্যুটিং টিমকে সতর্ক করলেন কিরেণ রিজিজু
Image

‘অন্য দেশের কোভিড বিধি ভেঙো না’, ভারতের শ্যুটিং টিমকে সতর্ক করলেন কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ভারতের শ্যুটিং টিমকে অন্যদেশের করোনা বিধি মেনে চলার আবেদন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। করোনার  বিধি ভাঙার অভিযোগে সফররত বেঙ্গালুরু এফসি-এর ফুটবল টিমকে মলদ্বীপ থেকে বের করে দেওয়া হয়েছে । যে কারনেই বিশেষ করে মঙ্গলবার ক্রোয়েশিয়ার জাগরেবের উদ্দেশ্যে উড়ে যাওয়া শ্যুটিং টিমকে অন্যদেশের করোনা বিধি মেনে চলার আবেদন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।  

টোকিয়ো অলিম্পিক্সের ঠিক আগেই ক্রোয়েশিয়ার জাগরেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন ভারতীয় শ্যুটাররা। আসলে অলিম্পিক্সের প্রস্তুতি সারতেই এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রোয়েশিয়া থেকেই সরাসরি টোকিয়োতে উড়ে যাবে ১৫ জনের দল। জাগরেবে এই টুর্নামেন্টটি চলবে ২০ মে থেকে ৬ জুন পর্যন্ত।  টোকিয়ো যাওয়ার সব ব্যবস্থা করছে ক্রোয়েশিয়া শ্যুটিং ফেডারেশন। এর জন্য  মঙ্গলবার ক্রোয়েশিয়ার জাগরেবের উদ্দেশ্যে উড়ে গেল শ্যুটিং টিম।  এই ভারতীয় দলের উদ্দেশ্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর  টুইট, ‘সেফ জার্নি! অন্য দেশের কোভিড বিধি কেউ ভেঙো না। ট্রেনিংয়ে মনোসংযোগ করো, নিজেদের খেয়াল রেখো এবং সাবধানে থেকো। সব অ্যাথলিট এবং কোচেদের আমরা আমাদের সাধ্যমতো সহযোগীতা করব। অল দ্য বেস্ট।’

প্রসঙ্গত, মলদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছে। রবিবারই এই ঘটনাটি ঘটেছে। যে কারণে সুনীল ছেত্রীদের মলদ্বীপ থেকে বের করে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে এটি গোটা দেশের কাছে চূড়ান্ত অসম্মানের। আর এই ঘটনার কথা মাথায় রেখেই সম্ভবত শ্যুটিং টিমকে সতর্ক করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top