তিরুবনন্তপুরম, ১১ মে (হি.স.): প্রয়াত হলেন কেরলের প্রথম রাজস্ব মন্ত্রী কে আর গৌরী আম্মা। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি, মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কে আর গৌরী আম্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। শারীরিক অসুস্থতার কারণে গত মাসেই আলাপ্পুঝায় নিজের বাড়ি থেকে তিরুবনন্তপুরমে ভাইঝির বাড়িতে নিয়ে আসা হয়েছিল গৌরী আম্মাকে। শরীরে জ্বর ও অন্যান্য অসুস্থতা থাকায় ২২ এপ্রিল তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। গত সপ্তাহে আইসিউতে ছিলেন তিনি। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গৌরী আম্মা।
১৯৫১ সালে প্রথম ত্রাভাঙ্কর-কোচিন বিধানসভা আসন থেকে জয়ী হন গৌরী আম্মা। তিনি কেরলের প্রথম রাজস্বমন্ত্রী ছিলেন, তাছাড়াও আবগারি দফতরের দায়িত্বও সামলেছিলেন। পরবর্তীকালে ১৯৬৭ সালের মার্চ থেকে ১৯৬৯ সালের অক্টোবর পর্যন্ত রাজস্ব, সিভিল সাপ্লাইস, সেলস ট্যাক্স, আবগারি এবং সামাজিক কল্যাণ দফতরের দায়িত্ব সামলেছিলেন গৌরী আম্মা। দল-বিরোধী কাজের জন্য ১৯৯৪ সালে সিপিআই (এম) থেকে বহিষ্কার করা হয়েছিল গৌরী আম্মা।

১০২ বছরে জীবনাবসান, প্রয়াত কেরলের প্রথম রাজস্ব মন্ত্রী গৌরী আম্মা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















