News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ দিনের লকডাউন তেলেঙ্গানায়, ৭ দিনের লকডাউন নাগাল্যান্ডেও
Image

১০ দিনের লকডাউন তেলেঙ্গানায়, ৭ দিনের লকডাউন নাগাল্যান্ডেও

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): কোভিডের প্রকোপ থেকে বাঁচতে লকডাউনের পথে হাঁটছে বিভিন্ন রাজ্য। এবার লকডাউনের সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা ও নাগাল্যান্ড সরকার। মঙ্গলবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, বুধবার থেকে আগামী ১০ দিনের জন্য লকডাউন থাকবে রাজ্যে। এছাড়াও মঙ্গলবারই সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ডও।

তেলেঙ্গানা : বুধবার (১২ মে) সকাল ১০টা থেকে লকডাউন শুরু তেলঙ্গানায়। তবে লকডাউন চললেও সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত থাকছে ছাড়, জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। এই ৪ ঘণ্টায় রাজ্যবাসীর সবরকম জরুরি প্রয়োজন মিটিয়ে নেওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। আপাতত ২২ মে পর্যন্ত লকডাউন থাকবে রাজ্যে। মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

নাগাল্যান্ড: ১৪ মে, শুক্রবার থেকে সাতদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে নাগাল্যান্ডও। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউন শুরু হবে এই রাজ্যে। মুখ্যমন্ত্রী নেইফু রিও-র নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মঙ্গলবার এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সম্পূর্ণ লকডাউন থাকলেও ছাড় দেওয়া হবে জরুরি পরিষেবা এবং কৃষিকাজে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top