News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার লকডাউনের কথা বিবেচনা করবে বিশেষজ্ঞদের পরামর্শ পেলেই : মুখ্যমন্ত্রী
Image

সরকার লকডাউনের কথা বিবেচনা করবে বিশেষজ্ঞদের পরামর্শ পেলেই : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/ উদয়পুর, ৯ মে৷৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ আগরতলা পুর পরিষদ সহ রাজ্যের অন্যান্য পুর ও নগর এলাকায় চলছে নৈশ কারফিউ৷ এরই মধ্যে বিভিন্ন মহল থেকে গুঞ্জন রাজ্য সরকার খুব শীঘ্রই লকডাউন দিতে চলেছে রাজ্যে৷ কিন্তু, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল ও আজ পৃথক স্থানে একই কথা বলেছেন যে এখনই রাজ্য সরকার লকডাউনের চিন্তা ভাবনা করছে না৷ তবে বিশেষজ্ঞদের পরামর্শ পেলেই সরকার লকডাউনের কথা বিবেচনা করবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলায় কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করেন৷ উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলায় কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করেছিলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার আজ প্রথমে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবম মহকুমার ভুরাতলীস্থিত একলব্য আবাসিক সুকলের কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন৷ কোভিড কেয়ার সেন্টারের অি’জেন সরবরাহ, ঔষুধপত্র, করোনা টেস্টের বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজ খবর নেন৷


কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক শংকর রায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ডা. শৈলেশ কুমার যাদব, এস পি ড. কুলবন্ত সিং, প্রধান সচিব জে কে সিনহা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জগদীশ নমঃ উপস্থিত ছিলেন৷ একলব্য আবাসিক সুকলের কোভিড কেয়ার সেন্টারে এখন ৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন৷ এই কোভিড কেয়ার সেন্টারে ১০০টি শয্যা রয়েছে৷ এরপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে জেলা হাসপাতালের কোভিড হেলথ সেন্টার পরিদর্শন করেন৷ এখানে ৪টি ভেন্টিলেটর ও ১১টি অি’জেনযুক্ত শয্যা রয়েছে৷ জেলা হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কোভিড মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে৷ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷


রাজ্যের জেলা ও মহকুমাগুলিতে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে৷ রাজ্যে এখনই লকডাউনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে না৷ বিশেষজ্ঞদের পরামর্শ পেলেই সরকার লকডাউনের কথা বিবেচনা করবে৷ মুখ্যমন্ত্রী সবাইকে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷ পরে মুখ্যমন্ত্রী জেলা হাসপাতালের প্রস্তাবিত অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জায়গাটি পরিদর্শন করেন৷ শান্তিরবাজার জেলা হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বিলোনীয়া মহকুমা হাসপাতালের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন৷ এখানে ৪৫টি শয্যা রয়েছে৷ বিলোনীয়া মহকুমা হাসপাতালের ডেডিকেটেড কেয়ার সেন্টারটি পরিদর্শনের সময় প্রধান সচিব জে কে সিনহা বলেন, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য সরকার সমস্ত ধরণের ব্যবস্থা নিয়েছে৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে৷ সরকার টিকাকরণের উপর গুরুত্ব দিয়েছে৷ শান্তিরবাজার ও বিলোনীয়ায় কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন জেলাশাসক, পুলিশ সুুপার, মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ৷ দক্ষিণ ত্রিপুরা জেলা সফর শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোমতী জেলার চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসা পরিষেবা বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নিরুমোহন জমাতিয়া জানান, এই কোভিড কেয়ার সেন্টারে ১২টি আইসিইউ ও ২০টি অি’জেনযুক্ত শয্যা রয়েছে৷ তাছাড়াও এখানে মাইল্ড কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ৫৫টি শয্যা রয়েছে৷


এই কোভিড কেয়ার সেন্টারের শয্যা বৃদ্ধি করে ১০০ করা হবে এবং সব শয্যা অক্সিজেনযুক্ত করা হবে৷ মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্ত রোগীদের সাথে মতবিনিময় করেন৷ মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্তদের চিকিৎসায় যেন কোন অসুুবিধা না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন৷ যখন যা প্রয়োজন হবে তা সাথে সাথে কর্তৃপক্ষের নজরে এনে দ্রত তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জেলাশাসক টি কে দেবনাথ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top