News Flash

  • Home
  • বিনোদন
  • চুড়াইবাড়িতে উদ্ধার ৭০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল, গ্রেফতার দুই
Image

চুড়াইবাড়িতে উদ্ধার ৭০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল, গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ পক্ষকালের মাথায় ফের বড়সড় সাফল্যম পেল করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ৷ অসম থেকে ত্রিপুরায় পাচারের মুখে চুড়াইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে প্রসাধনী ও ফলের জুস বোঝাই লরি থেকে প্রায় ৭০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল৷ ওই অভিযানে লরি চালক ও সহচালকে আটক করা হয়েছে৷


এ ব্যাপারে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, শুক্রবার রাত অনুমানিক ১২টা নাগাদ গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলাগামী এএস ০১ কেসি ৬১৫০ নম্বরের লরি চেক গেটে প্রবেশ করলে সন্দেহ হয় কর্তব্যারত পুলিশ কর্মীদের৷ লরিতে প্রসাধন সামগ্রী ও ফলের জুসের চালান খতিয়ে দেখলে পুলিশের সন্দেহ আরও ঘণীভূত হয়৷ লরিতে তল্লাশি চালালে ভিতর থেকে উদ্ধার হয় ১৪৪ কার্টুন অবৈধ ফেন্সিডিল৷ প্রতিটি কার্টুনে ১০০টি করে মোট ১৪ হাজার চারশো শিশি কফ সিরাপ ছিল৷ কোম্পানির মুদ্রণমূল্যে র হিসাবে বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের বাজারমূল্যা ২৭ লক্ষ টাকার মতো হলেও কালোবাজারে এগুলির দাম প্রায় ৭০ লক্ষ টাকা হবে৷ মাদক সিরাপ পাচার কাণ্ডে ধৃত চালকের নাম সফিকুল ইসলাম (২৭)৷ তার বাবা নাম আব্দুল করিম৷ বাড়ি অসমের কামরূপ জেলার নাগেরবেরা এলাকার নাইতর গ্রামে৷ সহচালকের নাম মুমিন আলি (১৯), বাবার নাম সইদ আলি৷ বাড়ি একই এলাকায়৷


ধৃতরা পুলিশি জেরায় নাকি বলেছে, তারা সামগ্রীগুলো গুয়াহাটি থেকে সংগ্রহ করে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছে দেওয়ার কথা ছিল৷ সেখান থেকে এ-সব নেশা সামগ্রী হাত বদল করে বাংলাদেশে পাচার হয়৷ সে দেশে ফেন্সিডিলের একটি শিশি প্রায় এক হাজার টাকা করে বিক্রি হয়৷ ধৃতদের বর্তমানে বাজারিছড়ায় আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে৷ আগামীকাল সামগ্রী সমেত করিমগঞ্জে সিজেএম আদালতে সোপর্দ করা হবে৷
প্রসঙ্গত উল্লেখ্য , গত প্রায় পক্ষকাল আগে অনুমরূপভাবে পুলিশি নাকা চেকিঙে চুড়াইবাড়ি পুলিশের হাতে ডিম ও প্লাস্টিক বোঝাই লরি থেকে প্রায় ১২ লক্ষ টাকার অবৈদ মেঘালয়ে তৈরি মদ বাজেয়াপ্ত করা হয়েছিল৷ ওই কাণ্ডেও গ্রেফতার করা হয়েছিল লরির চালক ও সহচালককে৷ এরা বর্তমানে করিমগঞ্জ জেল হাজতে রয়েথে৷

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top