কলকাতা, ৬ মে (হি স) : ‘লাগাতার সন্ত্রাসের’ প্রতিবাদ করে তৃণমূলকে তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মুখ্যমন্ত্রী পদে মমতার শপথগ্রহণের দিন বুধবার রাজ্যে হিংসা ও রক্তপাত থামানোর দাবিতে ধর্নায় বসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। শপথ-পর্বের পর সংবাদমাধ্যমের সামনে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা ও খুনোখুনির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা জানান, যে কোনও হিংসার মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেবে রাজ্য পুলিশ।
সূত্রের খবর, গত দু’দিন ধরে বিজেপি-র কর্মী-সমর্থকদের ওপর আক্রনণের জেরে অনেকে অসমে আশ্রয় নিয়েছেন। ’জ্বলন্ত বাংলা’ শিরোনামের এক বিবৃতিতে ছবি-সহ হিমন্ত বিশ্বশর্মা বৃহস্পতিবার লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন ঘৃণ্য রাক্ষসতন্ত্র লুরু হয়েছে। অখিল ভারত তৃণমূল কংগ্রেসের নিরীহ নিপীড়ন অব্যাহত রয়েছে। আহত ধীরেন সাহা (৪৫) সহ ২১ জন প্রাণ হুমকির মুখে পড়ে সন্ধ্যার দিকে কোচবিহার থেকে শ্রীরামপুরে এসে পৌঁছান। করোনা পরীক্ষার পরে বাংলার ফালিমারী ও রামপুর গ্রামের আঘাতপ্রাপ্ত ও অসহায় মানুষদের সাময়িকভাবে আসামের শ্রীরামপুর এমজিআর এমই স্কুলে রাখা হয়। সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
আইনকে বেহাল বিদ্রূপ করে চলছে অরাজকতা। এটা লজ্জার।“
বৃহস্পতিবার পৃথক পাঁচটি ছবি পাঠানো হয়েছে বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপে। ছবিগুলোয় আছে অসমের রাজ্য সভাপতি রঞ্জিত কুমার দাস পশ্চিমবঙ্গ থেকে যাওয়া আশ্রপ্রার্থীদের সহায়তা দেওয়ার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যে একটি মানবাধিকার সংগঠনের তরফে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় ধারাবাহিক প্রাণহানির ঘটনার তথ্য পেশ করে ৩৫৬ ধারা জারির আবেদন জানানো হয়েছে। হিংসায় উদ্বেগ জানিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যে তদন্তকারী দল পাঠানোর কথা ঘোষণা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।

ভীতসন্ত্রস্তরা পালাচ্ছে অসমে, তৃণমূলকে তোপ হিমন্ত বিশ্বশর্মার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















