কলকাতা, ৬ মে(হি.স.) : পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণার পরই টানা তিনদিন ধরে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ২২ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ২৮ পয়সা। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ৯১ টাকা ১৪ পয়সা। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ২৬ পয়সা। গত তিনদিনে পেট্রোলের দাম বেড়েছে ৫২ পয়সা, ডিজেলের দাম বেড়েছে ৬৫ পয়সা।
দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯০ টাকা ৯৯ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৮১ টাকা ৪২ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে আজ পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৭ টাকা ৩৪ পয়সা, ডিজেলের দাম ৮৮ টাকা ৪৯ পয়সা। দেশের আরেক মেট্রো শহর চেন্নাইতেও ঊর্ধ্বমুখী দাম।
বুধবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৯০ টাকা ৯২ পয়সা। কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ছিল ৮৩ টাকা ৯৮ পয়সা। মঙ্গলবারের তুলনায় বুধবার পেট্রোলের দাম বেড়েছিল ১৬ পয়সা ও ডিজেলের দাম বেড়েছিল ২০ পয়সা।

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















