News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে সরকার বিজেপি জোটই গঠন করবে, দাবি সর্বানন্দ সনোয়ালের
Image

অসমে সরকার বিজেপি জোটই গঠন করবে, দাবি সর্বানন্দ সনোয়ালের

ডিব্রুগড় (অসম), ২ মে (হি.স.) : ফের একবার বিজেপি জোট অসমে  সরকার গঠন করতে চলেছে। সম্ভাব্য ফলাফল দেখে জোর গলায় দাবি করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তাঁর কথায়, অসমে বিজেপি জোট জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছি আমরা।
রবিবার সংবাদিকদের মুখোমুখি হয়ে সনোয়াল বলেন, সম্ভাব্য ফলাফলে স্পষ্ট বিজেপি, ইউপিপিএল এবং অসম গণ পরিষদ জোট বেঁধে সরকার গঠন করবে। তাঁর মতে, এই ফলাফল জনগণের বিপুল সমর্থনের প্রতিফলন। তিনি বলেন, আমাদের গণনা সমাপ্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্ত, সম্ভাব্য ফলাফলে নিশ্চিত হয়ে গেছে, জনাদেশ আমাদের পক্ষে গিয়েছে। প্রসঙ্গত, অসম বিধানসভায় ১২৬ আসনে গণনা চলছে।
এই মাত্র প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মাজুলি থেকে সর্বানন্দ সনোয়াল অনেকটাই এগিয়ে রয়েছেন। এই বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী রাজীবলোচন পেগু পিছিয়ে রয়েছে। শাসক দল বিজেপি এখন পর্যন্ত ৬০টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস ২৬টি আসনে এগিয়ে গেছে।
অসম-এ তিন দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজ্যের ১২৬টি আসনে প্রথম দফায় ২৭ মার্চ, দ্বিতীয় দফায় ১ এপ্রিল এবং তৃতীয় দফায় ৬ এপ্রিল ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। তিন দফায় ভোটে বিজেপি এবং কংগ্রেস ভোটারদের মন জয়ে একাধিক প্রয়াস নিয়েছে। ২০১৬ সালে বিজেপির জোট-এর জয়ের সাথে তরুণ গগৈয়ের নেতৃত্বে কংগ্রেসের ১৫ বছরের শাসনের অবসান হয়েছিল।
গত নির্বাচনে ১২৬ আসনে বিজেপি জোট ৮৬টি আসনে জয়ী হয়েছিল। বুথ ফেরত সমীক্ষাও অসমে বিজেপি জোটের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল। কারণ, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অংশ নিয়েছিলেন। অবশ্য, এআইসিসি সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীও অসমে কংগ্রেসের জয়ে প্রচারে অংশ নিয়েছিলেন। কিন্ত, আজ গণনায় দেখা যাচ্ছে সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top