News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ভোটগণনা শুরু, দেশের নজর পুদুচেরির দিকেও
Image

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ভোটগণনা শুরু, দেশের নজর পুদুচেরির দিকেও

নয়াদিল্লি, ২ মে (হি.স.): ভোট শেষ হয়েছে, স্বাভাবিকভাবেই এবার দেশবাসীর চোখ ভোটের ফলাফলের দিকে। রবিবার পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। সর্বত্র ভোটগণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে, হয়তো বিকেলের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে, কোন রাজ্য কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে। পশ্চিমবঙ্গে এবার ৮ দফায় হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনে ভোট হয়েছে। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা-সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসমে ভোট হয়েছে ৩ দফায় এবং তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট হয়েছে এক দফায়, গত ৬ এপ্রিল। গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ২৭ মার্চ, দ্বিতীয় দফার ভোট হয়েছে ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল, চতুর্থ দফার ভোটগ্রহণ হয়েছে ১০ এপ্রিল, পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট হয়েছে ২২ এপ্রিল, সপ্তম দফার ভোট হয়েছে ২৬ এপ্রিল এবং বঙ্গে অষ্টম তথা অন্তিম দফার ভোট হয়েছে ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে, পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা ২৯৪।
রবিবার পশ্চিমবঙ্গের ২৯২টি আসনে শুরু হয়েছে ভোট গণনা। এর জন্য ২৩টি জেলায় তৈরি করা হয়েছে ১০৮টি গণনাকেন্দ্র। প্রতি কেন্দ্রে এক বা তার বেশি আসনের গণনা হচ্ছে। প্রথমে ব্যালট পেপার গণনা হচ্ছে। তারপর শুরু হবে ইভিএমের গণনা। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮। হটসিট নন্দীগ্রামের দিকেই সবথেকে বেশি রয়েছে রাজনৈতিক মহলের। এই আসনের প্রতিদ্বন্দ্বীরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং মীনাক্ষী মুখোপাধ্যায়।

অসম : অসমে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে ৬ এপ্রিল। অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে, অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬৪।

তামিলনাড়ু : গত ৬ এপ্রিল এক-দফায় বিধানসভা নির্বাচন হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে, সেখানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮।

কেরল : কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ৬ এপ্রিল। কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন, কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭১। ভোটগ্রহণ শুরু হওয়ার প্রাক্কালে পুথুপ্পাল্লি গির্জায় প্রার্থনা করেছেন কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তিনি পুথুপ্পাল্লি বিধানসভা আসনের প্রার্থী।

পুদুচেরি : কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে। পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top