News Flash

  • Home
  • Uncategorized
  • পোলার্ডের মারমুখী মেজাজে তছনছ চেন্নাই, হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ বলে জয় পেল মুম্বই
Image

পোলার্ডের মারমুখী মেজাজে তছনছ চেন্নাই, হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ বলে জয় পেল মুম্বই

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : ধোনি বিগ্রেডের বিরুদ্ধে কায়রন পোলার্ডের মারমুখী মেজাজে তছনছ হয়ে গেল চেন্নাই। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে মরিয়া ছিল মুম্বই ইন্ডিয়ান্স।  দুই ইনিংস মিলিয়ে উঠল চারশোরও বেশি রান। দুই দলের ব্যাটসম্যানরা মারলেন ৩০টি ছয়। একদিকে আম্বাতি রায়ডুর ২৭ বলে ৭২ রানের সৌজন্যে চেন্নাই পেরল ২০০-র গণ্ডি। অন্যদিকে, কায়রন পোলার্ডের পালটা মারে ২১৯ রান তাড়া করতে গিয়ে একেবারে শেষ বলে জয় পেল মুম্বই। ক্যারিবিয়ান তারকা করলেন মাত্র ৩৪ বলে ৮৭ রান।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আর শুরুতেই হায়দরাবাদ ম্যাচের নায়ক ঋতুরাজ গায়কোয়াডের (৪) উইকেট তুলে নেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। কিন্তু এরপর ফাফ ডু’প্লেসি এবং মঈন আলির জুটিতে ভর করে ম্যাচে ফেরে চেন্নাই। দু’জনেই অর্ধ-শতরান পূর্ণ করার পাশাপাশি দ্বিতীয় উইকেটের জুটিতে দ্রুত ১০৮ রানও যোগ করেন। তবে মাত্র ৩৬ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন মঈন। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারের শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৪ উইকেটে ২১৮।
২১৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা অবশ্য বেশ ভালই হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা এবং কুইন্টন ডি’কক জুটি ওপেনিং জুটিতেই যোগ করেন ৭১ রান। এরপর অবশ্য মাত্র ১০ রানের ব্যবধানে তিনটি উইকেট হারায় মুম্বই। আউট হন দুই ওপেনার রোহিত, ডি’কক এবং তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব (৩)। রোহিত করেন ৩৫ এবং কুইন্টনের সংগ্রহ ৩৮ রান। কিন্তু এই সময় পরিত্রাতা হয়ে দেখা দেন মুম্বইয়ের ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। চেন্নাইয়ের হয়ে যেই ইনিংসটি খেলেছিলেন আম্বাতি রায়াডু। পালটা সেরকমই মারকাটারি ইনিংস খেলতে দেখা গেল পোলার্ডকে। যা একেবারে ম্যাচের শেষলগ্ন পর্যন্ত চলল।
শেষ বলে দু’রান বাকি থাকলেও সহজেই দু’রান নিয়ে দলকে গুরুত্বপূর্ণ জয়ও এনে দেন। আর নিজে দিনের শেষে অপরাজিত থাকেন ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে। তাও মাত্র ৩৪ বলে। মারেন ৬টি চার এবং ৮টি বিশাল ছয়। মূলত তাঁর ব্যাটে ভর করেই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজিরও গড়ল মুম্বই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top