News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে রবিতে ভোটের ফল, পুদুচেরিতেও গণনা
Image

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে রবিতে ভোটের ফল, পুদুচেরিতেও গণনা

নয়াদিল্লি, ১ মে (হি.স.): ভোটগ্রহণ শেষ হয়েছে, এবার প্রতীক্ষা ভোটের ফলাফলের। ২ মে, রবিবার পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সর্বত্র ভোটগণনা শুরু হবে সকাল আটটা থেকে, বিকেলের মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এবার ৮ দফায় হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। অসমে ভোট হয়েছে ৩ দফায় এবং তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট হয়েছে এক দফায়, গত ৬ এপ্রিল। করোনা-পরিস্থিতিতে গণনাকেন্দ্রে ঢুকতে গেলে অবশ্যই হাতে থাকতে হবে দু’টি কোভিড টিকা নেওয়ার শংসাপত্র অথবা সরকারি ভাবে স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্র থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট-এর নেগেটিভ রিপোর্ট। অন্যথায় কাউকেই গণনাকেন্দ্রের ভিতর ঢুকতে দেওয়া হবে না। গত ২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ : পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ২৭ মার্চ, দ্বিতীয় দফার ভোট হয়েছে ১ এপ্রিল, তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল, চতুর্থ দফার ভোটগ্রহণ হয়েছে ১০ এপ্রিল, পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোট হয়েছে ২২ এপ্রিল, সপ্তম দফার ভোট হয়েছে ২৬ এপ্রিল এবং বঙ্গে অষ্টম তথা অন্তিম দফার ভোট হয়েছে ২৯ এপ্রিল। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে, পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা ২৯৪।

অসম : অসমে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হয়েছে ৬ এপ্রিল। অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে, অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬।

তামিলনাড়ু : গত ৬ এপ্রিল এক-দফায় বিধানসভা নির্বাচন হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে, সেখানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪।

কেরল : কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ৬ এপ্রিল।  কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন, কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০।

পুদুচেরি : কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও ৬ এপ্রিল ভোটগ্রহণ হয়েছে। পুদুচেরিতে মোট আসন সংখ্যা ৩০।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top