News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনা-সঙ্কটে ভারত, নাগরিকদের ফেরার নির্দেশ আমেরিকার
Image

করোনা-সঙ্কটে ভারত, নাগরিকদের ফেরার নির্দেশ আমেরিকার

ওয়াশিংটন, ২৯ এপ্রিল (হি.স.): করোনার বাড়বাড়ন্তে নাজেহাল অবস্থা ভারতের। প্রতিদিনই হু হু করে বেড়েই চলেছে করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় ভ্রমণ নির্দেশিকা জারি করে মার্কিন নাগরিকদের ফেরার নির্দেশ দিল আমেরিকা। যত শীঘ্র সম্ভব ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ভারতে অক্সিজেন, টিকা, ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। তাই মার্কিন মুলুকের নাগরিকদের ভারতে প্রবেশ নিয়ে চারস্তরীয় ভ্রমণ নির্দেশিকা জারি করা হয়েছে।
ভ্রমণ নির্দেশিকা জারি করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। নির্দেশিকায় বলা হয়েছে, করোনার প্রকোপে এই মুহূর্তে ভারতে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ সীমিত। তাই এখন ভারতে না যাওয়াই শ্রেয়। এই মুহূর্তে যাঁরা ভারতে রয়েছেন, তাঁদের যত শীঘ্র সম্ভব দেশে ফেরার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অভিঘাতে আক্রান্তের সংখ্যায় একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত। ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১,৮৩,৭৬,৫২৪ এবং কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২,০৪,৮৩২ জন (১.১২ শতাংশ)।

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top