News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ৮৮ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায়
Image

রাজ্যে কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ৮৮ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ ’দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস, ২০২০’-এর ধারা অনুযায়ী জেলাশাসক ও সমাহর্তা এবং পুলিশ প্রশাসন কোভিড বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷ গত ১০, ১৭ এবং ২৪ এপ্রিল এই তিন শনিবার মাস্ক এনফোর্সমেন্ট ডে পালন করা হয় এবং জরিমানা আরোপ করা হয়৷ চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত জেলা রাজস্ব প্রশাসন ১,৮৩১ জন ব্যক্তির কাছ থেকে পাবলিক প্লেসে মাস্ক পরিধান না করায় ২ লক্ষ ৯৯ হাজার ৮৭০ টাকা জরিমানা আদায় করেছে৷


মাস্ক সম্পর্কে কোভিড-১৯ নির্দেশিকা জারি হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা রাজ্যে মোট ১৫,৮০৮ জনের উপর জরিমানা আরোপ করে মোট ২৭ লক্ষ ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে৷ অন্যদিকে, পুলিশ প্রশাসন মাস্ক না ব্যবহার করার জন্য ৫,২৬৯ জন, সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য ৭৬ জন, পাবলিক প্লেসে থু থু ফেলার জন্য ৭ জন এবং মদ ও অন্যান্য মাদক দ্রব্য ব্যবহারের জন্য ৩৮৮ জনের বিরুদ্ধে জরিমানা আরোপ করে৷ চলতি এপ্রিল মাসের এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ১০ লক্ষ ৬৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে৷ কোভিড-১৯ নির্দেশিকা জারি হওয়ার পর থেকে সমস্ত জেলায় পুলিশ ৩০,৫০৩ জনের বিরুদ্ধে মাস্ক পরিধান না করার জন্য, ৯,১৪৪ জনের বিরুদ্ধে সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য, ৫৪ জনের বিরুদ্ধে জনসমাগমের নিয়ম ভঙ্গ করার জন্য, ৭ জনের বিরুদ্ধে পাবলিক প্লেসে থুথু ফেলার জন্য এবং ৫,৫২০ জনের বিরুদ্ধে মদ ও অন্যান্য মাদক দ্রব্য ব্যবহারের জন্য জরিমানা আরোপ করে৷


এই সময়ে পুলিশ ৬১টি এফ আই আর এবং ২৩,৮৭৯ জনকে গ্রেপ্তার করে৷ পুলিশ প্রশাসন জন, ২০২০ থেকে ২৭ এপ্রিল, ২০২১ পর্যন্ত কোভিড সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য ৬১ লক্ষ ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে৷ কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে রাজ্যে কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করার কারণে ৪৬,৩১১ জনের কাছ থেকে ৮৮ লক্ষ ৬৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ মুখ্যসচিবের কার্যালয় থেকে এক প্রেস রিলিজে এ সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top