News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গণ পরিবহনে বাড়ছে ভাড়া
Image

রাজ্যে গণ পরিবহনে বাড়ছে ভাড়া

আগরতলা, ২৬ এপ্রিল (হি. স.)৷৷ গণ পরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ তাতে, বাস এবং অটোতে ভাড়া বৃদ্ধি হচ্ছে৷ বাস পরিবহনে ২৫ শতাংশ এবং অটোতে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির পক্ষে সায় দিয়েছে পরিবহন দফতর৷ পরিবহন মন্ত্রীর দাবি, ডিজেলে ৩২ শতাংশ এবং পেট্রল ও সিএনজিওতে ৩০ শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে৷ সেক্ষেত্রে যানবাহন মালিক এবং জনগণের সুবিধা চিন্তায় রেখেই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে৷


আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী বলেন, ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত পূর্বতন সরকার কোন ভাড়া বাড়ায়নি৷ ফলে যানবাহন মালিকরা যেমন খুশি ভাড়া আদায় করতেন৷ তাই, যানবাহন মালিক এবং শ্রমিকরা কোনভাবে ক্ষতিগ্রস্থ না হন, সেদিকে খেয়াল রেখে ২০১৮ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল৷ কিন্ত, তারপর থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে৷ তাই, পুণরায় ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ কারণ, যাত্রী পরিষেবার সুযোগ পৌঁছে দিতে হবে৷ তাই, মন্ত্রিসভা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে৷


এক তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০১২ সালে পেট্রলের মূল্য ছিল ৬৭.১৭ টাকা, ডিজেল ৪৬.৭৫ টাকা এবং সিএনজি ৩২.৪৬ টাকা৷ সেই তুলনায় বর্তমানে পেট্রল ৯০.৬৪ টাকা, ডিজেল ৮৪.২১ টাকা এবং সিএনজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে৷


তাঁর কথায় ডিজেলে ৩২ শতাংশ এবং পেট্রল ও সিএনজি-তে ৩০ শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে৷ তাই, বাসে ২৫ শতাংশ এবং অটোতে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, নাগরিক সুবিধা মাথায় রেখে পরিষেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে৷ তিনি বলেন, সিটি বাস সার্ভিস প্রায় বন্ধ হয়ে গেছে৷ তা পুণরায় চালু করার জন্য বিকল্প পদ্ধতি ভাবছে ত্রিপুরা সরকার৷ তিনি জানান, এক্সপ্রেস বাস পরিষেবা চালু হচ্ছে৷ তার জন্য নতুন করে পারমিট দেওয়া হবে৷
তিনি বলেন, ভাড়া বৃদ্ধি করা হচ্ছে ঠিকই৷ কিন্ত, প্রত্যেক বাসে ভাড়ার তালিকা ডিসপ্লে করতে হবে৷ এছাড়া ডিজিট্যাল পেমেন্টের জন্য ত্রিপুরা সরকার উতাহ দেবে৷ এক্ষেত্রে বাসে ডিজিট্যাল পেমেন্টের সুবিধা থাকতেই হবে৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার ১০০ শতাংশ মিটার অটো পরিষেবার লক্ষ্যে চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top