সিডনি, ২৭ এপ্রিল (হি.স.): ব্রিটেন, হংকং ও কানাডা-সহ অন্যান্য দেশের পর এবার অস্ট্রেলিয়া। ভারতের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়াও। ভারতে করোনার বাড়বাড়ন্তের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে স্কট মরিসন সরকার। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৫ মে অবধি ভারত থেকে সমস্ত সরাসরি যাত্রীবাহী বিমান যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতে করোনা-প্রকোপ প্রতিদিনই চিন্তা বাড়াচ্ছে। ভারতে করোনা সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতিতে যাওয়ায় আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন করেছিল ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই ভারতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে আমেরিকা। এ বার ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠাল ব্রিটেন। ফ্রান্সও সাহায্য পাঠাতে চলেছে।

ভারতের সঙ্গে বিমান যোগাযোগ নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া, নিষেধাজ্ঞা ১৫ মে অবধি
Releated Posts
মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…
আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস
আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…
নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের
আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…


















