News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আবহে ফের বন্ধ পুরীর জগন্নাথ দেবের মন্দির
Image

করোনা আবহে ফের বন্ধ পুরীর জগন্নাথ দেবের মন্দির

ভুবনেশ্বর, ২৫ এপ্রিল (হি.স.) : করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়ে চলার কারণে ফের বন্ধ হয়ে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ আপাতত আগামী ১৫ মে পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।


যদিও দেবালয়ে আচার অনুষ্ঠান নিয়ম মেনেই পালন করা হবে বলে জানানো হয়েছে। রথের নির্মাণকার্যের প্রস্তুতিও রীতি মেনেই করা হবে। প্রভুর চন্দন যাত্রা, স্নান যাত্রা ও রথযাত্রায় সম্পূর্ণ কোভিড বিধি মানা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবছর রথযাত্রা ১২ জুলাই। ১৫ মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে রথযাত্রার প্রস্তুতি। মন্দিরের সেবাইতগণ, পুরী জেলাশাসকর ও পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মন্দির কর্তৃপক্ষের তরফে কৃষণ কুমার জানান, জগন্নাথদেবের পুজা অর্চনা সমস্তরকম কোভিড বিধি মেনেই করা হবে। কোভিড আবহে প্রায় ৯ মাস বন্ধ ছিল পুরীর মন্দির। ২০২০ এর ২৩ ডিসেম্বরে তা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top