News Flash

  • Home
  • Uncategorized
  • ৪৮ ঘন্টা এম্বুলেন্সে! বিনা চিকিৎসায় হরিয়ানায় মৃত্যু করোনা আক্রান্ত ত্রিপুরার যুবক মিঠুনের
Image

৪৮ ঘন্টা এম্বুলেন্সে! বিনা চিকিৎসায় হরিয়ানায় মৃত্যু করোনা আক্রান্ত ত্রিপুরার যুবক মিঠুনের

আগরতলা, ২৪ এপ্রিল (হি. স.)৷৷ কেবলই প্রাণের খোঁজ ! ৪৮ ঘন্টা শুধু এম্বুলেন্সে প্রাণ বাঁচানোর জন্য এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটাছুটি করেও মিলল না কোন হাসপাতালে ঠাঁই৷ ফলে, করোনা আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় বহিঃরাজ্যে কর্মরত ত্রিপুরার এক যুবকের মৃত্যু হয়েছে৷ হরিয়ানার রেওয়ারি জেলায় কর্মরত ত্রিপুরার যোগেন্দ্র নগরের নিবাসী মিঠুন চক্রবর্তীর মর্মান্তিক পরিণতি গোটা দেশের বিভীষিকাময় চিত্রই তুলে ধরেছে৷ করোনা এতটাই নিষ্ঠুর, তাঁর সহ কর্মীরাও তাঁকে কোন রকম সহায়তা করেননি৷ তবে, কঠিন পরিস্থিতিতে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এম্বুলেন্স চালক৷ তাঁকে বাঁচানোর জন্য ৪৮ ঘন্টা এম্বুলেন্স নিয়ে ছুটেছেন হরিয়ানা থেকে দিল্লি৷ মিঠুনে ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে তাঁর মর্মান্তিক পরিণতির বিষয়ে জেনে শিউরে উঠেছে মন৷


মিঠুন চক্রবর্তী ত্রিপুরায় যোগেন্দ্রনগরের বাসিন্দা ছিলেন৷ আগরতলায় টিআইটি থেকে ডিপ্লোমা করে বহিঃরাজ্যে গিয়ে ইঞ্জিনিয়ারিং-এ উচ্চ শিক্ষা নেন৷ পড়াশুনা শেষ হওয়ার পর বহিঃরাজ্যেই কর্মজীবন শুরু করেন৷ অত্যন্ত মেধাবী ছাত্র কর্ম জীবনেও সাফল্য অর্জন করেন৷ তাঁর পরিবারে মা, স্ত্রী ও দেড় বছরের পুত্র সন্তান রয়েছে৷ বর্তমানে তাঁরা কলকাতায় রাজারহাট-এ বসবাস করছেন৷ কর্মসূত্রে তিনি হরিয়ানার রেওয়ারি জেলায় থাকতেন৷


মিঠুনে নিকটাত্মীয় জানিয়েছেন, আজ থেকে তিন দিন আগে তিনি করোনা আক্রান্ত হন৷ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, তাঁর সহকর্মীরা তাঁকে কোন সাহায্য করেননি৷ বরং তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়ে দায় এড়িয়ে যান৷ ওই আত্মীয়ের কথায়, রেওয়ারি জেলায় কোন হাসপাতালে করোনা আক্রান্তকে ভর্তি করার মত শয্যা ছিল না৷ ফলে মিঠুন একটি এম্বুলেন্স ভাড়া নেন এবং হাসপাতাল খুজতে শুরু করেন৷ কিন্ত কোথাও ঠাঁই মিলছিল না৷ ফলে, বাধ্য হয়ে হরিয়ানা থেকে দিল্লি যান মিঠুন৷ কিন্ত, দিল্লি-তে পরিস্থিতি আরো ভয়াবহ, তাই বাধ্য হয়ে ফের হরিয়ানার উদ্দেশ্যে রওয়ানা দেন৷


ওই আত্মীয় বলেন, গুরগাঁওতে গিয়ে এম্বুলেন্সের চালক মিঠুনের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং শীঘ্রই হাসপাতাল ব্যবস্থা করার অনুরোধ জানান৷ এরই মধ্যে তাঁর এক আত্মীয় রেওয়ারি জেলায় একটি হাসপাতালে শয্যা খালি রয়েছে খোঁজ পান এবং তাঁকে সেখানে ভর্তি হতে বলেন৷ গতকাল রাত আনুমানিক দেড়টা নাগাদ রেওয়ারি জেলায় অরবিন্দ যাদব হাসপাতালে যখন তাঁকে ভর্তি করা হয় ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে৷ ওই আত্মীয় বিষাদের সুরে বলেন, হাসপাতালে চিকিৎসকরা তাঁকে ভর্তি করে একটি ইনজেকশন দেন৷ কিন্ত, তাঁর বাঁচার কোন আশা নেই সেকথাও সোজা বলে দেন৷ আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷


৪৮ ঘন্টা এম্বুলেন্সে এ-প্রান্ত থেকে ও-প্রান্ত শুধু প্রাণের খুঁজে ছুটলেন মিঠুন চক্রবর্তী৷ অথচ, একটি হাসপাতালেও তাঁর চিকিৎসার ব্যবস্থা হল না৷ করোনার ভয়াবহতায় সারা দেশে মৃত্যু মিছিল শুরু হয়েছে, সেই মিছিলে আরো একজন সামিল হলেন৷ তবে, বিনা চিকিৎসায় করুন পরিনতি মেনে নেওয়া খুবই কঠিন, মিঠুনের মৃত্যুতে শোকে পাথর ওই আত্মীয় এভাবেই বিলাপ করে গেলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top