News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জবাব চাইল
Image

হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জবাব চাইল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের মনোভাব জানতে চার সপ্তাহের সময়সীমা দিয়ে নোটিশ জারি করেছে হাইকোর্ট৷ চাকরিচ্যুত শিক্ষকদের গ্রুপ সি গ্রুপ ডি পদে সরাসরি নিয়োগের দাবীতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরীচ্যুত শিক্ষকরা৷ শুক্রবার মামলাটি হাইকোর্টে মাননীয় বিচারপতি অরিন্দম লোধের কোর্টে উঠে৷ বিচারপতি এ বিষয়ে রাজ্য সরকারকে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছেন৷


চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতা তথা হাইকোর্টে আবেদনকারী বিজয় কৃষ্ণ সাহা এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিতে ১৮ নাম্বার প্যারাতে লেখা ছিল যে চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের গ্রুপ ডি এবং উপস্থিত পোস্টে সরাসরি নিয়োগ করার জন্য৷ কিন্তু রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়ে সবাইকে ইন্টারভিউ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন৷ তাতে আপত্তি জানিয়েছে চাকরিচ্যুত শিক্ষকরা৷ তাদেরকে সরাসরি নিয়োগের জন্য দাবি জানানো হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতারা আরও অভিযোগ করেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এফিডেভিট করে যা বলেছে বাস্তবে রাজ্যে তা করছে না৷ তিনি আশা ব্যক্ত করে বলেন হাইকোর্টের মাননীয় বিচারপতি চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য রাজ্য সরকারকে যে নোটিশ পাঠিয়েছেন তাতে সাড়া দিয়ে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা আশাবাদী৷অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরিচ্যুত শিক্ষকদের সরাসরি নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে ইঙ্গিত দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top