নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): সুপ্রিম কোর্টের নতুন এবং ৪৮ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এন ভি রামানা। শনিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে এন ভি রামানাকে শীর্ষ আদালতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। শুক্রবারই অবসর নিয়েছেন সদ্য প্রাক্তন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদে।
১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় কৃষক পরিবারের জন্মগ্রহণ করেছিলেন প্রধান বিচারপতি এন ভি রামানা। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে প্র্যাকটিস করেছিলেন তিনি। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টের প্রধান বিচাপতি হয়েছিলেন রামানা। সুপ্রিম কোর্টের বিচারপতি হন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। বিগত ৭ বছরে সুপ্রিম কোর্টে ১৫৬টি রায় দিয়েছেন এন ভি রামানা।

দেশের ৪৮ তম সিজেআই এন ভি রামানা, শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি
Releated Posts
সরকারের সমস্ত দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুলাই: জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলি আরও কার্যকরভাবে…
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
















