News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয় স্তরে ও শিক্ষক নিয়োগে পরীক্ষা স্থগিত অনির্দিষ্টকালের জন্য
Image

বিদ্যালয় স্তরে ও শিক্ষক নিয়োগে পরীক্ষা স্থগিত অনির্দিষ্টকালের জন্য

আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.)৷৷ করোনা-প্রকোপের মারাত্মক বৃদ্ধিতে ত্রিপুরায় বিদ্যালয় স্তরে তৃতীয় শ্রেণি থেকে নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে শিক্ষা দফতর৷ পাশাপাশি, শিক্ষক নিয়োগে এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে শিক্ষক নিয়োগে গঠিত বোর্ড৷


আজ শুক্রবার শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব ইউকে চাকমা এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে৷ তাই আগামী ২৬ এপ্রিল থেকে নির্ধারিত তৃতীয় শ্রেণি থেকে নবম ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে৷ তবে, দশম ও দ্বাদশ শ্রেণির প্রি-বোর্ড পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে৷
এদিকে, শিক্ষক নিয়োগে গঠিত বোর্ড টিআরবিটি-র সদস্যসচিব আগামী ২ মে এসটিজিটি এবং ৮ মে এসটিপিজিটি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে৷ এক্ষেত্রেও করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top