অমৃতসর, ২৪ এপ্রিল (হি.স.): অক্সিজেনের সঙ্কটে এবার পঞ্জাবের অমৃতসরের হাসপাতালে প্রাণ গেল ৫ জন করোনা-আক্রান্ত রোগীর। অমৃতসরের নীলকান্ত হাসপাতালের ঘটনা। বেসরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিগত ৪৮ ঘন্টা ধরে তাঁদের হাসপাতালে অক্সিজেনের অভাব রয়েছে এবং বেসরকারি হাসপাতাল হওয়ার কারণে নীলকান্ত হাসপাতালে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে ঢিলেমি দেখানো হচ্ছে।
শনিবার নীলকান্ত হাসপাতালের এমডি জানিয়েছেন, “৫ জন রোগীর মৃত্যু হয়েছে আমাদের হাসপাতালে। বিগত ৪৮ ঘন্টা ধরে অক্সিজেনের অভাবের মধ্যে রয়েছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে সরকারি হাসপাতালে অক্সিজেন দেওয়া হবে, তারপরই অক্সিজেন দেওয়া হবে বেসরকারি হাসপাতালে।” অক্সিজেনের সঙ্কটের কারণে এই মুহূর্তে ভীষণ চিন্তার মধ্যে রয়েছে নীলকান্ত হাসপাতাল কর্তৃপক্ষ।

অক্সিজেনের সঙ্কট, অমৃতসরের হাসপাতালে মৃত্যু ৫ জন রোগীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















