News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু
Image

করোনা আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

24/04/2021

কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিত্য চট্টোপাধ্যায়ের। বুধবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আসে। বাড়িতেই হোম আইসোলেশনে তিনি। পরিবার সূত্রে খবর । শনিবার তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও ভোর পৌনে ছ’টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে খবর, আদিত্য চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিসটিক্সের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বাড়িতে হোম আইসোলেশনে তাঁর চিকিৎসা চলছিল। ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ভোরে মৃত্যু হলেও সকাল ১১টা পেড়িয়ে গেলেও পুরসভার তরফে শববাহী গাড়ি পৌঁছোয়নি। স্বাভাবিকভাবেই মৃত্যুর পরেও প্রায় পাঁচ ঘণ্টা সময় ধরে করোনা আক্রান্তের মরদেহ বাড়িতেই পড়ে রয়েছে। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top