News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭৬ জন, সক্রিয় ৫৫৪
Image

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭৬ জন, সক্রিয় ৫৫৪

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা৷ তবে, গত ২৪ ঘন্টায় কিছুটা সংক্রমণ কমে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬ জন৷ পরিস্থিতি নিঃসন্দেহে গত বছরের মতোই করোনা-র তান্ডব-কে মনে করে দিয়েছে৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৫৫৪৷ কারণ, ৪৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে কিছুটা স্বস্তি বোধ করছেন চিকিতক মহল৷ স্বাভাবিকভাবেই বেড়েছে করোনা আক্রান্তের হার৷


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টায় আরটি-পিসিআর ১০৩২ এবং রেপিড এন্টিজেন-র মাধ্যমে ১৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৩১ জন এবং রেপিড এন্টিজেন-এ ৪৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে মোট ৭৬ জন গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


তবে, সামান্য স্বস্তির খবর-ও রয়েছে৷ গত ২৪ ঘন্টায় ৪৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছে৷ তাতে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫৫৪ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩৪২৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৩২৮৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৫.০৮ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার ৯৭.২৩ শতাংশ৷ এছাড়া করোনা আক্রান্তের মৃতের হার দাড়িয়েছে ১.১৪ শতাংশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top