News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ষাটোর্ধ বৃদ্ধ ধৃত মুঙ্গিয়াকামীতে
Image

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ষাটোর্ধ বৃদ্ধ ধৃত মুঙ্গিয়াকামীতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া,১৯ এপ্রিল৷৷ ফের যৌন লালসায় শিকার হল এক নাবালিকা৷ ষাটোর্ধ বৃদ্ধ গ্রেপ্তার ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে৷ ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায়৷ যৌন লালসা মেটাতে গিয়ে নিজের বৃদ্ধ বউয়ের হাতে নাতে ধরা পড়ে৷ অভিযুক্ত বৃদ্ধর নাম ব্রজেন্দ্র দেববর্মা৷


রাত আনুমানিক দশটা নাগাদ মামলা দায়ের হয়েছে৷ মামলা নম্বর ১৯/০৪/২০২১ মুঙ্গিয়াকামী থানা, মামলা হয়েছে ৩৭৬(এ)(এফ) ধারা মূলে মামলা নিয়ে৷ তদন্ত সাপেক্ষে আটক করেছে সেই ব্রজেন্দ্র দেববর্মকে৷ সংবাদে জানা যায় ৬ বছরের শিশু মেয়েটি বাড়ির মধ্যে ছিল৷ অভিযুক্ত বৃদ্ধ মেয়েটিকে জঙ্গলের ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ৷ অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মা স্ত্রী চাক্ষুষ দেখতে পায় সেই ঘটনা৷ পরে এলাকাবাসীরা জানাজানি হতেই ছোট্ট মেয়েটিকে নিয়ে মুঙ্গিয়াকামী থানার দ্বারস্থ হয়৷ পুলিশ অভিযোগমূলে ব্রজেন্দ্র দেববর্মাকে আটক করে থানায় নিয়ে আসে৷ এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকসোনা চরণ জমাতিয়া৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top