News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি হলেন দু’জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি হলেন দু’জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রানির বাজার এবং এডি নগরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷রাজ্যে পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন কোন না কোন স্থানে প্রথম দুর্ঘটনায় প্রাণহানি ঘটে চলেছে৷ শনিবার রানীর বাজারে পথদুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় মৃত শিক্ষকের নাম নারায়ন দেবনাথ৷ ঘটনাটি ঘটেছে রানীর বাজার স্ট্যান্ড সংলগ্ণ এলাকায়৷

মৃত শিক্ষকের বাড়ি ওই এলাকাতেই৷ জানা যায় তিনি বাইসাইকেল দিয়ে বের হয়েছিলেন৷ একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়৷ বাইসাইকেল দিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন দেবনাথ৷ স্থানীয় মানুষজন গাড়িটি আটক করেন৷ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে গাড়িটি৷ এদিকে দুর্ঘটনাস্থল থেকে নারায়ন দেবনাথের দেহ জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷এদিকে শুক্রবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এ ডি নগরে বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন অটোচালক৷ তার নাম পল্লব ব্যানার্জি৷ বাড়ি কাঠালতলী এলাকায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top