News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

আগরতলা শহরে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরের ভগবান ঠাকুর চৌমুহনীতে নেশাগ্রস্ত এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম মামুন দাস৷রাজধানীর একটি বাড়ি থেকে উদ্ধার করা যুবক মামুন দাস চেন্নাইয়ে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করত৷ সে মারাত্মকভাবে ড্রাগ এডিক্টেড হয়ে পড়েছিল৷ পরিবারের লোকজন না তাকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য নেশা মুক্তি কেন্দ্র চিকিৎসা করিয়েছেন৷ গত কিছুদিন ধরে সে নেশার কবল থেকে অনেকটাই দূরে ছিল৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷


নেশাখোর বন্ধুদের কবলে পড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছে ওই যুবক৷ নেশাখোর ওই যুবকদের আড্ডাখানা ছিল রাজধানীর সিটি সেন্টার৷ শুক্রবার সন্ধ্যা নাগাদ মামুন তার কয়েকজন বন্ধুকে ফোন করে জানায় সে মেলায় যাবে৷ রাত সাড়ে নয়টা পর্যন্ত সে বন্ধুদের সঙ্গে পর্যন্ত রাজপ্রাসাদের সামনে ঘোরাফেরা করে৷ কথা ছিল তার মাকে নিয়ে বের হবে৷ রাতে দেবজিত নামে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি করে বের হয়৷ পরবর্তী সময়ে বুদ্ধ ও অর্ঘ্য নামে তাদের আরো দুই বন্ধুর সঙ্গে দেখা হয়৷ রাতে একসাথেই তারা ঘোরাঘুরি করে বলে খবর৷ সকালে তারা যায় ঊষা বাজারে এক বন্ধুর বাড়িতে৷
বন্ধুকে ঘুম থেকে ডেকে তুলে৷ সেখান থেকে তারা চলে আসে ভগবান ঠাকুর চৌমুহনীতে৷ এখানেই তার মৃতদেহ মিলেছে৷ তার মুখ দিয়ে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে অতিরিক্ত নেশা করার ফলে এই ঘটনা ঘটেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top