News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রোধে মাস্ক, অভিযান জোরদার
Image

করোনা রোধে মাস্ক, অভিযান জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ করোনার প্রকোপ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ কঠোর মনোভাব গ্রহণ করা হয়েছে৷বাড়ি থেকে বের হলে প্রত্যেককে মাক্স পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে৷ কিন্তু কে শোনে কার কথা৷ প্রশাসনের নির্দেশ অমান্য করে, জননিরাপত্তা বিঘ্নিত করে একাংশের মানুষজন মাক্স পরিধান না করেই রাস্তায় বের হচ্ছেন৷ অনেকক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না৷


প্রশাসনকে নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে শুরু করেছে৷ শনিবার আগরতলা পশ্চিম থানার সামনে বিভিন্ন যানবাহন ও দ্বিচক্রযান আটক করে মাক্স পরিধান করেছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিল পুলিশ৷ যারা মাক্স পরিধান করেনি তাদেরকে ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়৷ তাতেই বিপত্তি৷ এক দ্বিচক্রযান চালক মাক্স পরিধান না করায় কর্মকর্তারা তাকে আটক করে আর্থিক জরিমানা দেওয়ার কথা বলেন৷ কিন্তু আইন অমান্যকারী ওই ব্যক্তি কোনো অবস্থাতেই আর্থিক জরিমানা দিতে রাজি নন৷


তিনি পাল্টা আক্রমণ করে বলেন গত কিছুদিন আগে ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা মাক্স পরিধান করেননি৷ আইন শুধু সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন৷ কিরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রীতিমতো তর্কে জড়িয়ে পড়েন৷ তিনি স্পষ্ট ভাবে বলেন আর্থিক জরিমানা দেবেন না প্রয়োজনে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করুন৷ আদালতেই তিনি জবাব দিতে চান বলে স্পষ্ট ভাবে বলেন৷করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন৷ অবশ্য শেষ পর্যন্ত প্রশাসন এক্ষেত্রে পিছু ঘটে বলে জানা যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top