News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে এখনই লকডাউন কিংবা নৈশ কারফিউ নয়, জানালেন মন্ত্রী রতনলাল
Image

করোনা : রাজ্যে এখনই লকডাউন কিংবা নৈশ কারফিউ নয়, জানালেন মন্ত্রী রতনলাল

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.)৷৷ এ মুহূর্তে ত্রিপুরায় লকডাউনের কোনও সম্ভাবনা নেই৷ শনিবার এ-কথা সাফ জানালেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, দেশের অনেক রাজ্য থেকে ত্রিপুরা যথেষ্ট ভালো পরিস্থিতিতে রয়েছে৷ তাতে শুধু সতর্কতা অবলম্বনই যথেষ্ঠ৷


প্রসঙ্গত, দেশে করোনা-র তাণ্ডবে হাহাকার শুরু হয়েছে৷ প্রতিদিন গড়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে৷ এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য আংশিক লকডাউন কিংবা কারফিউয়ের পথে হেঁটেছে৷ ত্রিপুরায়ও প্রতিদিন করোনা আক্রান্তের বাড়ছে৷ ফলে, ত্রিপুরায় সংক্রমণ থামাতে লকডাউন কিংবা কারফিউ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে৷


আজ শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত যাবতীয় সম্ভাবনা খারিজ করে দিয়েছেন৷ তিনি বলেন, প্রতিদিন বিকেল চারটায় স্বাস্থ্যসচিব জেকে সিনহা করোনা পরিস্থিতির পর্যালোচনা করছেন৷ তাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় মাস্ক অভিযান শুরু হয়েছে৷ জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই অভিযানে শামিল হয়েছে৷ তাঁর আবেদন, অযথা বাড়ির বাইরে বের হবেন না৷
শিক্ষামন্ত্রী এদিন সাফ জানিয়েছেন, এখনই লকডাউন কিংবা নৈশকালীন কারফিউ জারি করার বিষয়ে ত্রিপুরা সরকার চিন্তাভাবনা করেনি৷ তবে বাজারে ভিড় এড়াতে হবে৷ করোনা মোকাবিলায় প্রত্যেককে দায়িত্ব নিতে হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top