News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরে আবারও উদ্ধার যুবকের মৃতদেহ
Image

আগরতলা শহরে আবারও উদ্ধার যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শুক্রবার সকালে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷সাতসকালে মহারাজগঞ্জ বাজার থেকে উদ্ধার করা যুবকের নাম বিকাশ সর্কার৷ তার বাড়ি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগর৷ জানা যায় ওই যুবক প্রায় সময়ই বাড়িতে যেত না৷ মহারাজগঞ্জ বাজার এলাকাতেই রাত কাটাতো৷


শুক্রবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ তার একটি চোখে আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানা গেছে৷ স্বাভাবিক কারণেই প্রশ্ণ উঠেছে এটি কি হত্যাকাণ্ড না অস্বাভাবিক মৃত্যু৷ মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার আউট পোস্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ এদিকে খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন রাজগঞ্জ বাজারে ছুটে আসেন৷ মৃতদেহ দেখতে পেয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন৷


এ বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় ব্যবসায়ীরা জানান প্রায় সময়ই সে মহারাজগঞ্জ বাজারে রাত কাটাতো৷ তবে এটি হত্যাকাণ্ড নাকি অস্বাভাবিক মৃত্যু সে সম্পর্কে কেউ মুখ খুলতে চাইছেন না৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হবে বলে জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top