News Flash

  • Home
  • Uncategorized
  • হেনরি ডিরোজিও সুকলে শিক্ষক বদলীর প্রতিবাদে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন
Image

হেনরি ডিরোজিও সুকলে শিক্ষক বদলীর প্রতিবাদে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ আগরতলা শহরের হেনরি ডিরোজিও সুকলের সহকারী প্রধান শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা আন্দোলনে সামিল হল৷ স্বনামধন্য এই সুকলের শিক্ষক বদলির ঘটনাকে কেন্দ্র করে ছাত্র অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ইতিমধ্যেই প্রধান শিক্ষককে বদলি করা হয়৷ এর রেশ কাটতে না কাটতেই সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথকে বদলির নির্দেশ দেওয়া হয়৷ শুক্রবার এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ক্ষুব্দ ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করে আন্দোলনে শামিল হয়৷


আন্দোলনকারী ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে হেনরি ডিরোজিও সুকলে নানা সমস্যা রয়েছে৷ শিক্ষক সংকট সহ অন্যান্য সমস্যা জানিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে লিখিত আবেদন জানানো হয়৷ উচ্চশিক্ষা অধিকর্তা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বদলে একের পর এক শিক্ষক সুকল থেকে অন্যত্র বদলি করে নিয়ে যাচ্ছেন৷ তাতে হেনরি ডিরোজিও সুকলের পঠন পাঠন লাটে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে৷ এরই প্রতিবাদে শুক্রবার সুকলে আসার পর ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল হয়৷


অবিলম্বে সহকারি প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ এর বদলির আদেশ প্রত্যাহার করে না নিলে এবং বিদ্যালয়ে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগসহ অন্যান্য সমস্যাগুলি সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ছাত্র-ছত্রীরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷আন্দোলনকারী ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে বিদ্যালয়ের পানীয় জলের সংকট রয়েছে৷ শৌচাগারের অবস্থাও শোচনীয়৷ প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি বেহাল অবস্থায়৷ সাইকোলজি বিষয়ে বিষয়ে শিক্ষক নেই৷ এসব সমস্যা অবিলম্বে মেটানোর জন্য ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top