News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে নিহত মহিলা, আহত স্বামী
Image

যান সন্ত্রাসে নিহত মহিলা, আহত স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ শুক্রবার সূর্যমনিনগর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আগরতলা সব্রুম জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলার৷ আহত হয়েছেন তার স্বামী৷ বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চল সূর্যমনি নগর আগরতলার সাব্রুম জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রীর গুরুতরভাবে আহত হয়েছেন স্বামী৷


ঘটনার বিবরণে জানা যায় স্বামী- স্ত্রী বাইকে করে বিশালগড় এর দিক থেকে আগরতলার দিকে আসছিলেন৷ তাদের বাড়ি ওএনজিসি সংলগ্ণ এলাকায় বলে জানা গেছে৷ একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বাইক কে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পড়েন বাইকের চালাক৷ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার৷ বাইককে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস গাড়িটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়৷ ঘটনার সাথে সাথেই স্থানীয় লোকজন ছুটে আসেন৷ খবর পাঠানো হয় পুলিশকে৷


খবর পেয়ে পুলিশের ছুটে এসে আহত বাইক চালক ও তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস গাড়ির চালকের দ্রুতগামী তা-ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ বাস গাড়ির পেছনে ছিল একে লরি৷ লরিটি সেখানে আটকে রাখা হয়েছে৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরিচালক এর কোন দোষ নেই৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথদুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top