News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত রণদীপ সিং সুরেজওয়ালা, হরসিমরতের রিপোর্টও পজিটিভ
Image

করোনা-আক্রান্ত রণদীপ সিং সুরেজওয়ালা, হরসিমরতের রিপোর্টও পজিটিভ

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরেজওয়ালা। শুক্রবার সকালে রণদীপ সিং সুরেজওয়ালা নিজেই টুইট করে জানিয়েছেন, “শুক্রবার সকালে আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।” রণদীপ ছাড়াও এদিনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদলের করোনা-রিপোর্টও পজিটিভ এসেছে। হরসিমরত টুইট করে জানিয়েছেন, “শুক্রবার আমি করোনায় সংক্রমিত হয়েছি, মৃদু উপসর্গ রয়েছে।”

রণদীপ সিং সুরেজওয়ালা
করোনা-আক্রান্ত রণদীপ সিং সুরেজওয়ালা টুইট করে জানিয়েছেন, “শুক্রবার সকালে আমার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। বিগত ৫ দিনের মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং সতর্কতা অবলম্বন করুন।”

হরসিমরত কৌর বাদল
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল টুইট করে জানিয়েছেন, “শুক্রবার আমি করোনায় সংক্রমিত হয়েছি, মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছি এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। বিগত কিছু দিনে আমার কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং যত দ্রুত সম্ভব করোনা-পরীক্ষা করিয়ে নেবেন।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top