News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই রাজনৈতিক এবং আদর্শগত, গোয়ালপোখরে রাহুল
Image

কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই রাজনৈতিক এবং আদর্শগত, গোয়ালপোখরে রাহুল

কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) :  বিজেপির সঙ্গে জোট প্রসঙ্গ তুলে মমতাকে খোঁচা দিয়ে বললেন, তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই শুধু রাজনৈতিক। আর কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই রাজনৈতিক এবং আদর্শগত।

গোয়ালপোখরের সভায় শুরু থেকেই মোদীর বিরুদ্ধে চড়া সুর ছিল রাহুলের। কখনও নোটবন্দি, কখনও জিএসটি, কখনও করোনা, কখনও লকডাউন, কখনও বিভাজন, আবার কখনও আগ্রাসনের অভিযোগ তুলে তুলোধোনা করলেন বিজেপিকে। তিনি অভিযোগ করলেন, বিজেপি ভোটে জেতার জন্য দাঙ্গা করে। সোনার বাংলা গড়ার নামে ওঁরা বাংলার সংস্কৃতি, ভাষার উপর আক্রমণ করবে। আপনাদের কাছে আবেদন, বিজেপিকে আটকান, আমাদের জোটের প্রার্থীদের জেতান, বাংলাকে বাঁচান।

ভাষণে রাহুল গান্ধী পড়ে রইলেন সেই মোদীকে নিয়েই। লড়াইটা যেন শুধু বিজেপির বিরুদ্ধেই। বেকারত্ব, শিক্ষাব্যবস্থা নিয়ে মমতাকে আক্রমণ করলেন বটে। তবে সেটা মোদীর তুলনায় অনেক মৃদুস্বরে। রাজ্যের কংগ্রেস তথা জোট নেতাদের যে পলিটিক্যাল লাইন, সেই দিদি-মোদি আঁতাতের অভিযোগেও খুব একটা শান দিতে দেখা গেল না প্রাক্তন কংগ্রেস সভাপতিকে।

রাহুল গান্ধী বললেন, “আপনারা মমতা দিদিকে আপনারা বাংলা সামলনোর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি কি আপনাদের রোজগার দিয়েছেন? কেউ বলতে পারবে মমতা আপনাদের কোনও উপকার করেছেন? কোনও কাজ দিয়েছেন? দিদিকে রাস্তা তৈরি করেছেন? কলেজ-বিশ্ববিদ্যালয় গড়েছেন?”

‘খেলা হবে’ প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতির প্রশ্ন, “কীসের খেলা? আগে বলুন রাস্তা কে বানাবে? খেলতে হলে তো রাস্তা লাগবে তো? কলেজ-বিশ্ববিদ্যালয় তৈরি করুন, কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলা হোক না। তাই ভেবেচিন্তে আমাদের জোটকে ভোট দিন।”

রাহুলের অভিযোগ, “এখানে দিদি-মোদির নাটক চলছে।” তবে, দিদির তুলনায় এদিন মোদিকেই বেশি করে বিঁধলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি দিদির প্রতি কোনও বার্তা দিয়ে রাখলেন রাহুল?

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top