News Flash

  • Home
  • Uncategorized
  • সমতামূলক সমাজ গঠনের লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছিলেন আম্বেদকর : রাষ্ট্রপতি
Image

সমতামূলক সমাজ গঠনের লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছিলেন আম্বেদকর : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জন্মবার্ষিকীতে ভারতীয় সংবিধানের প্রণেতা ডাঃ ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জন্মজয়ন্তীতে আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাষ্ট্রপতি জানিয়েছেন, “সমতামূলক ন্যায়সঙ্গত সমাজ গঠনের লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছিলেন আম্বেদকর।” ভারতীয় সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকর নিজের গোটা জীবনটাই গরীব ও দলিত শ্রেণীর মানুষের উন্নয়নের স্বার্থে উৎসর্গ করেছিলেন। বুধবার বাবাসাহেবকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, “ভারতীয় সংবিধানের প্রমুখ শিল্পী, বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি! সমতামূলক ন্যায়সঙ্গত সমাজ গঠনের জন্য আজীবন সংগ্রাম করেছিলেন আম্বেদকর। তাঁর জীবন তথা চিন্তাধারা থেকে শিক্ষা নিয়ে, তাঁর আদর্শকে নিজ আচরণে পরিবর্তিত করার সঙ্কল্প করুন।”

রাষ্ট্রপতি ছাড়াও ১৩০ তম জন্মজয়ন্তীতে বাবাসাহেবকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অনেকেই। প্রধানমন্ত্রী টুইট করেছেন “জন্মজয়ন্তীতে ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে শত-শত প্রণাম। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে মুলস্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা সমস্ত প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে থাকবে।” রাহুল গান্ধী টুইটারে লেখেন, “বাবাসাহেবকে স্মরণ করছি আমরা, বাবাসাহেব কঠিন প্রশ্ন করেছিলেন, যা আমাদের দেশকে অগ্রগতির পথে এগিয়ে যেতে সহায়তা করেছে।”

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top