News Flash

  • Home
  • Uncategorized
  • তাঁকে খুন করার চক্রান্তের অভিযোগ ফের জনসভায় তুললেন মুখ্যমন্ত্রী
Image

তাঁকে খুন করার চক্রান্তের অভিযোগ ফের জনসভায় তুললেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১২ এপ্রিল (হি . স.)। তাঁকে খুন করার চক্রান্তের অভিযোগ ফের নির্বাচনী জনসভায় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে এনআরসি, এনপিআর তুলে নেওয়ার দাবি তোলেন।

তিনি সোমবার রানাঘাটের সভায় বলেন, “বিজেপি-র পরিকল্পনা ছিল আমাকে আঘাত করে ঘরে বসিয়ে রাখা, যাতে আমি বাইরে বেরোতে না পারি। অসুস্থ শরীরে কষ্ট হচ্ছে। কিন্তু আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতে হবে।“

তৃণমূলনেত্রী বলেন, “অসমে এনআরসি নিয়ে কী করেছে মনে আছে তো? ১৪ লক্ষ নাম বাদ গিয়েছে। পুলিশ নামিয়েছে ভোট করিয়েছে। অসমে বাঙালিদের উপর অত্যাচার আর বাংলায় এসে ভোট চাই? লজ্জা করে না! বলবেন আগে এনআরসি, এনপিআর তুলে নাও। আমি করতে দিইনি। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি। বুকের পাটা আছে আমার। বিজেপি-র ধমকানি-চমকানিতে ভয় পাই না। বাংলার সঙ্গে অসমিয়া ভাষার মিল রয়েছে। আমি গুজরাতিও বুঝতে পারি। আমি ভাষা ভালবাসি। কিন্তু গুজরাতি বাংলা দখল করুক, এটা চাই না।“

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি মিথ্যা কথা বলে। করব বলে করে না। ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, চা বাগান খুলবে বলেছিল, বিনা পয়সায় গ্যাস দেবে বলেছিল, কিচ্ছু দেয়নি। আমি বাড়ি বাড়ি জল পৌঁছে দেব। নদিয়ায় অনেক কর্মসংস্থান হবে। নবদ্বীপে চৈতন্য ধামের জন্য ৭০০ একর জমি দিয়েছি। হেলিপ্যাড হবে, দোকান হবে, কর্মসংস্থান হবে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ১০ টাকা করে ক্রেডিট কার্ড দেবে আমাদের সরকার। আমাদের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন, সে এমন হোক বা ভোলোর।

মুখ্যমন্ত্রী বলেন, “কী দেখে ভোট দেবেন এদের। গ্যাসের দাম কত? আমি বিনা পয়সায় চাল দেব আর আপনারা ১০০০ টাকার গ্যাস কিনে সেই চাল ফোটাবেন? ২০০-৫০০ দিতে এলে বলবেন, চাই না। ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল, আগে সেই টাকা চাইবেন।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top