News Flash

  • Home
  • Uncategorized
  • গাবর্দীতে নির্বাচনোত্তর সন্ত্রাস, বাড়িতে ঢুকে মহিলাকে খুন
Image

গাবর্দীতে নির্বাচনোত্তর সন্ত্রাস, বাড়িতে ঢুকে মহিলাকে খুন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১১ এপ্রিল৷৷ জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী মুসরায় পাড়া এডিসি ভিলেজে বিশ্বলক্ষী দেববর্মা নামে এক মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে৷ জানা যায় মহিলা তিপ্রা মথা সমর্থিত কর্মী৷ গতকাল আইপিএফটি কর্মীর বাড়িতে ভাঙচুর করা এবং ছিনতাই করার অপরাধে এবং সমস্ত কিছু লোঠ করেছিল বলে অভিযোগ৷ আইপিএফটি কর্মীসমর্থকরা মহিলার বাড়িতে ঢুকে মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন করেন৷ জানা যায় যারা খুন করেছেন তারা তাঁর নিকটতম আত্মীয়৷ ঘটনাস্থলে শ্রীনগর,জম্মুইজলা,টাকারজলা থানার পুলিশ,৷ রাজনীতি নিয়ে খুন হয়েছে বলে জানা যায়৷


প্রসঙ্গত, গতকাল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনোত্তব সন্ত্রাস শুরু হয়৷ চবিবশ ঘন্টা পরও পরিস্থিতি একই রকম৷ বিভিন্ন স্থানে শাসক দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে৷ তিপ্রা মথা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সফল হয়েছে৷ শনিবার ফল ঘোষণার পর তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর বলেছেন যাতে কোন ধরনের হিংসার পরিবেশ সৃষ্টি না করা হয়৷ তবে, এদিনের এই হত্যাকান্ডে আইপিএফটির যোগাযোগ থাকতে পারে বলে অশঙ্কা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top