News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ঘণ্টার কম সময়ের উড়ানে মিলবে না খাবার, সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া নিয়ম বিমানযাত্রায়
Image

দুই ঘণ্টার কম সময়ের উড়ানে মিলবে না খাবার, সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া নিয়ম বিমানযাত্রায়

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.) :   দেশে ফের একবার করোনা সংক্রমণের ঢেউ ওঠায় কড়া হচ্ছে উড়ানমন্ত্রক। এবার থেকে দুই ঘণ্টার কম সময়সীমার কোনও উড়ানে কোনও খাবার বা পানীয় পরিবেশন করা যাবে না। করোনা  সংক্রমণ নিয়ন্ত্রণে অসামরিক উড়ান মন্ত্রক-র তরফে এমনটাই জানানো হয়েছে।


করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশই উধ্বমুখী। এই পরিস্থিতিতে সোমবার উড়ানমন্ত্রকের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত বিমানের উড়ান সময় দুই ঘণ্টার বেশি, কেবলমাত্র সেখানেই খাবার পরিবেশন করা যাবে। তবে সেক্ষেত্রেও মানতে হবে বিশেষ কিছু নিয়ম। এদিনের নির্দেশিকায় সাফ বলা হয়েছে, দুই ঘণ্টার কম সময়ের উড়ানে খাবার পরিবেশন করা যাবে না। দুই ঘণ্টার বেশি উড়ানকালে আগে থেকে প্যাক করা খাবার পরিবেশন করা যাবে। তবে চামচ থেকে শুরু করে প্লেট, সবই একবারের ব্যবহারযোগ্য হতে হবে। পানীয় পরিবেশনের সময়ও একই নিয়ম মানতে হবে। খাবার বা পানীয় পরিবেশনের সময় বিমানসেবিকাদের নতুন গ্লাভস পরতে হবে। এছাড়াও বিমানের মধ্যবর্তী সিটে যথাসম্ভব কম খাবার পরিবেশনের চেষ্টা করতে হবে। যাত্রীদের খাবার হয়ে গেলেই দ্রুত প্লেট-ছুরি চামচ সরিয়ে নিয়ে যেতে হবে এবং তা ফেলে দিতে হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top