News Flash

  • Home
  • Uncategorized
  • কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল ধরনায় বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ঘোষণা করে ২৪ ঘণ্টার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে । এইপরই টুইট করে ধরনায় বসার কথা নিজেই জানিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সন্ধেবেলাই জানা গিয়েছিল, নির্বাচন কমিশন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশন জানিয়ে দিয়েছে, সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবেন না তৃণমূলনেত্রী। তারপর কালক্ষেপ করল না তৃণমূল। মঙ্গলবার দুপুর ১২টায় মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি ঘোষণা করে দিল তৃণমূল নেত্রী ।  সোমবার টুইট করে ধরনায় বসার কথা নিজেই জানিয়েছেন তিনি। টুইটে তৃণমূল নেত্রী লেখেন, ‘নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে আমি বেলা ১২ টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসছি।’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top