News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড টিকা দেশের চাহিদা, জীবন বাঁচানোর অধিকার সকলের আছে : রাহুল গান্ধী
Image

কোভিড টিকা দেশের চাহিদা, জীবন বাঁচানোর অধিকার সকলের আছে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের টিকা নিয়ে ফের সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সকলের জন্য করোনা-ভ্যাকসিনের পক্ষে সওয়াল করে সোমবার রাহুল গান্ধী টুইটে জানিয়েছেন, করোনা ভ্যাকসিন দেশের চাহিদা এবং নিজেদের জীবন বাঁচানোর অধিকার সকলের রয়েছে। ‘স্পিক্ আপ ফর ভ্যাকসিন ফর অল’ অভিযানের অংশ হিসেবে সোমবার টুইটারে এমনটাই লিখেছেন রাহুল গান্ধী।
দেশের সকলের জন্য করোনা-ভ্যাকসিনের পক্ষে সওয়াল করে সোমবার রাহুল গান্ধী টুইট করেছেন, “করোনা ভ্যাকসিন দেশের চাহিদা। এজন্য আপনাদের সকলকে সরব হতে হবে। জীবন বাঁচানোর অধিকার সকলের রয়েছে।” প্রসঙ্গত, গত কিছু দিন ধরে দেশের বিভিন্ন রাজ্যেই অভাব দেখা দিচ্ছে করোনা-ভ্যাকসিনের। বিভিন্ন রাজ্য অতিরিক্ত ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধও জানিয়েছেন। এমতাবস্থায় সকলের জন্য করোনা-ভ্যাকসিনের পক্ষে সওয়াল করলেন রাহুল গান্ধী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top